
Terms and Conditions of Digital Product BD
Terms and Conditions
Read the Terms and Conditions for Digital Product BD. Understand your rights regarding account usage, digital licenses, payments, and service
ডিজিটাল প্রোডাক্ট শর্তাবলী
আপনার কাছে বিক্রি হওয়া সমস্ত পণ্যের জন্য এই শর্তাবলী প্রযোজ্য এবং এটি পূর্ববর্তী শর্তাবলী বা গ্রাহকের যে কোনো সাধারণ বা নির্দিষ্ট শর্তাবলীকে বাতিল করবে।
আমাদের সকল ডিজিটাল প্রোডাক্ট শর্তাবলী গ্রাহক এবং আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে তৈরি করা হয়েছে। অনুগ্রহ করে অর্ডার করার আগে নিয়ম-কানুন ভালোভাবে পড়ে নিন।
আমরা যে প্রোডাক্টগুলো সেল করি, সেগুলোর বেশিরভাগ প্রতিষ্ঠানের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আমরা নই। প্রতিটি প্রোডাক্ট আমরা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বা বিশ্বস্ত সোর্স থেকে ক্রয় করে পুনরায় বিক্রি করি।

ওয়ারেন্টি নীতিমালা
- ওয়ারেন্টি প্রদান প্রক্রিয়া
- প্রতিটি প্রোডাক্টের ওয়ারেন্টি এবং শর্তাবলী আলাদা। আমরা প্রোডাক্ট কেনার আগে বা ডেলিভারি সময়েই এই বিষয়গুলো জানিয়ে দিই।
- যেসব প্রোডাক্ট ওয়ারেন্টির আওতাভুক্ত, সেগুলোর নির্ধারিত সময়ে যেকোনো সমস্যায় আমরা সমাধান দিতে বাধ্য।
- বিক্রয়-পরবর্তী সার্ভিস বা সাপোর্ট কখনো কখনো পরিবর্তন হতে পারে। যেমন, কোনো প্রোডাক্টে যদি উল্লেখ থাকে যে “বিক্রয়-পরবর্তী ওয়ারেন্টি প্রযোজ্য নয়”, তাহলে সেটি বুঝিয়ে দেওয়ার পর কোনো ওয়ারেন্টি আর প্রযোজ্য হবে না।
- গ্রাহকের ভুল বা ডিভাইসজনিত কারণে কোনো সমস্যায় ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
- ওয়ারেন্টি প্রদান প্রক্রিয়া
- ওয়ারেন্টি চলাকালীন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আমরা সাপোর্ট দিতে প্রস্তুত। তবে প্রতিকূল পরিস্থিতিতে কিছুটা সময় বিলম্ব হতে পারে।
- ওয়ারেন্টি আওতাভুক্ত প্রোডাক্টে আমরা প্রোডাক্টের নির্ধারিত নিয়ম মেনে বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করব।
- ক্লায়েন্ট যদি সার্ভিস বুঝতে সমস্যায় পড়েন, তবে (TeamViewer/AnyDesk/Google Meet) এর মাধ্যমে রিমোট সাপোর্ট প্রদান করা হবে।
- যেহেতু এটি একটি ডিজিটাল সাবস্ক্রিপশন সার্ভিস, তাই প্রতিকূল পরিস্থিতিতে সাপোর্ট পেতে সর্বনিম্ন ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।
- বিশেষ শর্তাবলী
- প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্টের নির্ধারিত রুলস জেনে বুঝে অর্ডার করুন।
- প্রোডাক্ট কেনার পর উল্লিখিত রুলসের বাইরে কোনো দাবি গ্রহণযোগ্য হবে না।
- সাপোর্ট টিমের সাথে যেকোনো প্রকার খারাপ বা অশ্লীল আচরণের দায়ে আপনার অর্ডারটি বাতিল বলে গণ্য হবে। বাতিলকৃত অর্ডারের ক্ষেত্রে কোনো রিফান্ড প্রযোজ্য নয়।
ডেলিভারি নীতিমালা
- ডেলিভারি মাধ্যম
- আমাদের সমস্ত ডিজিটাল প্রোডাক্ট ইমেইল, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডেলিভারি করা হয়। এই ক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ প্রযোজ্য নয়
- ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য।
- ডেলিভারি সময়সীমা
- ডেলিভারির সময় সর্বনিম্ন ১ ঘণ্টা এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত হতে পারে।
- অর্ডার করার আগে ডেলিভারি সময় সম্পর্কে জেনে অর্ডার করবেন।
- ভুল তথ্য প্রদান
- প্রোডাক্ট ডেলিভারির মাধ্যম (ইমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ) সঠিকভাবে উল্লেখ করা গ্রাহকের দায়িত্ব।
- ভুল এড্রেস বা ডেলিভারি মাধ্যম উল্লেখ করলে গ্রাহককে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে।
অর্ডার ক্যানসেল এবং রিপ্লেসমেন্ট নীতিমালা
- অর্ডার বাতিল
- শুধুমাত্র প্রোডাক্ট ডেলিভারি করতে ব্যর্থ হলে গ্রাহক অর্ডার বাতিল করতে পারবেন।
- রিপ্লেসমেন্ট বা রিফান্ড
- যদি প্রোডাক্ট ডেলিভারি করতে ব্যর্থ হই, তাহলে গ্রাহক রিপ্লেসমেন্ট হিসেবে বিকল্প প্রোডাক্ট বা পেমেন্ট রিফান্ড নিতে পারবেন।
- বিকল্প প্রোডাক্টের ক্ষেত্রে পূর্বে অর্ডার করা প্রোডাক্টের মূল্য অনুযায়ীই অন্য প্রোডাক্ট নেওয়া যাবে।
সাধারণ শর্তাবলী
- এই সাইট ব্যবহারের নিয়ম এবং শর্তাবলী যেকোনো সময় পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষণ করি।
- পরিবর্তিত নিয়ম ও শর্তাবলী আগের নিয়মাবলিকে বাতিল করবে এবং নতুন নিয়ম অনুযায়ী কার্যকর হবে।
- গ্রাহককে আমাদের Terms & Conditions মেনে চলার অনুরোধ করা হচ্ছে।