Refund Policy রিফান্ড, রিপ্লেসমেন্ট ও ওয়ারেন্টি নীতিমালা
আমরা ডিজিটাল প্রোডাক্ট রিসেল করি। কোনো সমস্যা হলে আপনি কী পাবেন, কত দিনে পাবেন এবং কীভাবে অনুরোধ করবেন, সবকিছু এখানে পরিষ্কার করে লেখা আছে।
কোন পরিস্থিতিতে কী পাবেন
এটি সারসংক্ষেপ। পূর্ণ নিয়ম নিচের ধারাগুলোতে দেওয়া আছে।
আমরা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারিনি
সম্পূর্ণ রিফান্ড, অথবা সমমূল্যের বিকল্প প্রোডাক্ট
রিফান্ড ধারা ৩ওয়ারেন্টির মেয়াদের মধ্যে প্রোডাক্টে সমস্যা
সমস্যার সমাধান; সম্ভব না হলে একবার অন্য প্রোডাক্ট
ওয়ারেন্টি ধারা ৪ভুল করে অন্য প্রোডাক্ট কিনেছেন, ১২ ঘণ্টার মধ্যে জানালেন
পরিবর্তনে যতটা সম্ভব সহযোগিতা
সহযোগিতা ধারা ৫ওয়ারেন্টির মেয়াদ শেষ, বা প্রোডাক্টের রুলস ভঙ্গ
ওয়ারেন্টি ও রিফান্ড কোনোটিই প্রযোজ্য নয়
রিফান্ড নেই ধারা ৬ভূমিকা
- আমরা ডিজিটাল প্রোডাক্ট রিসেল করি। আমাদের নিবন্ধিত গ্রাহকদের যেকোনো সমস্যায় আমরা কী পদক্ষেপ নিই, তার সম্পূর্ণ বিবরণ এই পেজে দেওয়া হয়েছে।
- এই নীতি আমাদের শর্তাবলী-র অংশ। কোনো প্রোডাক্ট পেজে আলাদা ওয়ারেন্টি বা রিফান্ডের শর্ত লেখা থাকলে সেই প্রোডাক্টের ক্ষেত্রে সেটিই প্রযোজ্য হবে।
ডিজিটাল প্রোডাক্ট (লাইসেন্স কী, অ্যাকাউন্ট বা সাবস্ক্রিপশন) একবার ডেলিভারি হলে তা ফেরত নেওয়া সম্ভব নয়। তাই আমরা টাকা ফেরতের বদলে ওয়ারেন্টির মাধ্যমে সমস্যার সমাধান করি। আমাদের প্রোডাক্টে সমস্যা খুবই বিরল, আর যা হয় তা সাধারণত ওয়ারেন্টির আওতায় সমাধান হয়ে যায়।
ক্রয় নীতি
- ডিজিটাল প্রোডাক্ট হওয়ায় আগে পেমেন্ট সম্পন্ন করে তারপর প্রোডাক্ট নিতে হয়।
- আমাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে কেনার আগে আমাদের ওয়েবসাইট, Facebook পেজ, কমিউনিটি ও গ্রাহকদের রিভিউ ভালোভাবে যাচাই করে নিশ্চিন্তে সিদ্ধান্ত নিন।
- আমরা সাধারণত পেমেন্টের পরপরই প্রোডাক্ট ডেলিভারি করি। তবে কিছু প্রোডাক্টে ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। প্রোডাক্ট পেজে ডেলিভারি সময় দেখে নিন।
রিফান্ড নীতি
যেসব ক্ষেত্রে রিফান্ড পাবেন
- ডেলিভারি ব্যর্থ হলে: আমরা প্রোডাক্ট ডেলিভারি দিতে না পারলে আপনি সম্পূর্ণ রিফান্ড অথবা সমমূল্যের বিকল্প প্রোডাক্ট নিতে পারবেন।
- আমরা অর্ডার বাতিল করলে: প্রোডাক্ট পাওয়া না গেলে, কারিগরি ত্রুটিতে ভুল মূল্য দেখালে, বা যাচাইয়ের কারণে আমরা অর্ডার বাতিল করলে পরিশোধিত সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
- অতিরিক্ত পেমেন্ট: একই অর্ডারের জন্য ভুলে দুবার বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা পাঠালে, যাচাইয়ের পর অতিরিক্ত অংশ ফেরত দেওয়া হবে।
রিফান্ডের সময় ও মাধ্যম
- রিফান্ড প্রসেস হতে সিস্টেম অনুযায়ী কমপক্ষে ২৪ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৭ দিন সময় লাগতে পারে।
- যে মাধ্যমে পেমেন্ট করেছেন, সাধারণত সেই মাধ্যমেই রিফান্ড দেওয়া হয়। মোবাইল ব্যাংকিংয়ে যে নম্বর থেকে টাকা এসেছে, রিফান্ড সেই নম্বরেই পাঠানো হয়।
ডিজিটাল প্রোডাক্ট ডেলিভারি সম্পন্ন হওয়ার পর কোনো অবস্থাতেই রিফান্ড দেওয়া হয় না। অর্ডার কনফার্ম হওয়ার পর শুধু মত পরিবর্তনের কারণেও রিফান্ড দেওয়া হয় না।
ওয়ারেন্টি নীতি
- প্রোডাক্ট কেনার পর ভবিষ্যতে কোনো সমস্যা হলে আমরা ওয়ারেন্টি প্রদান করি। প্রতিটি প্রোডাক্টের ওয়ারেন্টির মেয়াদ ও শর্ত আলাদা, যা কেনার আগে বা ডেলিভারির সময় জানিয়ে দেওয়া হয়।
- ওয়ারেন্টির ক্ষেত্রে নতুন প্রোডাক্ট বা অ্যাকাউন্ট দেওয়া সম্ভব না হলে আপনি আমাদের ওয়েবসাইট থেকে অন্য একটি প্রোডাক্ট নিতে পারবেন। এই সুযোগ একবারই প্রযোজ্য।
- ওয়ারেন্টির মেয়াদ পার হয়ে গেলে, অথবা আমাদের ডেলিভারি রুলস ভঙ্গ হলে (যেমন পলিসি ভায়োলেশন), ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
- ওয়ারেন্টি সাপোর্ট পাওয়া যায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। বিস্তারিত নিয়ম আমাদের শর্তাবলীর ধারা ৫-এ দেওয়া আছে।
এক্সচেঞ্জ নীতি
- আমরা কোনো প্রোডাক্ট ডেলিভারি করতে ব্যর্থ হলে সেই প্রোডাক্টের সমপরিমাণ টাকা, অথবা বিকল্প কোনো প্রোডাক্ট প্রদান করব। বিকল্প প্রোডাক্ট নিতে হবে আগের অর্ডারের মূল্য অনুযায়ী।
- একটি প্রোডাক্ট ব্যবহার করার পর সেটি অন্য প্রোডাক্টের সাথে এক্সচেঞ্জ করা যাবে না।
- বিশেষ সুবিধা: প্রোডাক্ট নেওয়ার পর ১২ ঘণ্টার মধ্যে যদি জানান যে ভুল করে অন্য প্রোডাক্ট নিয়েছেন এবং পরিবর্তন করতে চান, আমরা যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব।
যেসব ক্ষেত্রে রিফান্ড নেই
- নিচের যেকোনো ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়:
- প্রোডাক্ট সফলভাবে ডেলিভারি হয়ে গেছে
- অর্ডার কনফার্ম বা ডেলিভারির পর মত পরিবর্তন, বা প্রোডাক্টের আর প্রয়োজন নেই
- ভুল প্রোডাক্ট কেনার বিষয়টি ১২ ঘণ্টা পার হওয়ার পর জানানো হয়েছে
- ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেছে
- প্রোডাক্টের রুলস বা ব্যবহারবিধি ভঙ্গ করা হয়েছে (যেমন শেয়ার্ড অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলানো)
- গ্রাহকের নিজের ভুল বা ডিভাইসজনিত কারণে সৃষ্ট সমস্যা
- সাপোর্ট টিমের সাথে খারাপ বা অশ্লীল আচরণের কারণে অর্ডার বাতিল হয়েছে
কীভাবে রিফান্ড বা ওয়ারেন্টি অনুরোধ করবেন
- আমাদের জানানWhatsApp বা কলে (019-111-74333) আপনার অর্ডার নম্বর দিয়ে সমস্যাটি জানান।
- প্রমাণ দিনপেমেন্টের Transaction ID, আর সমস্যার স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং পাঠান। প্রয়োজনে রিমোট সাপোর্টে সমস্যাটি দেখা হবে।
- সমাধান বা রিফান্ডযাচাইয়ের পর ওয়ারেন্টিতে সমাধান দেওয়া হবে। রিফান্ড প্রযোজ্য হলে ২৪ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন।
টিপ: My Account → Orders-এ আপনার সব অর্ডার নম্বর দেখা যায়।
অর্ডারে সমস্যা হয়েছে?
অর্ডার নম্বর হাতে রেখে আমাদের জানান। বেশিরভাগ সমস্যা ওয়ারেন্টির আওতায় দ্রুত সমাধান হয়ে যায়।
- ফোন / WhatsApp
- 019-111-74333
- সাপোর্ট সময়
- সকাল ১০টা – রাত ১০টা
- রিফান্ড প্রসেসিং
- ২৪ ঘণ্টা – ৭ দিন
- ঠিকানা
- Samiullah Plaza, Shahid Faroque Rd, Dhaka 1204
- ট্রেড লাইসেন্স
- ……024
